1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. team_612201@www.jibonnews24.com : team_612201 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ‘সাদাছড়ি ব্যবহার করি নিশ্চিন্তে পথ চলি’ এ প্রতিপাদ্যে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র‌্যালীটি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সমীর মল্লিক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews