ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

গ্রেফতারকৃত কে এই কাউন্সিলর মঞ্জু?

প্রতিনিধির নাম :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলিতে মঞ্জুর কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর টিকাটুলির রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটের কয়েকশ’ ব্যবসায়ীরা আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন। কিন্তু কেন তারা এই উল্লাস প্রকাশ করছেন কিংবা তাদের খুশি হওয়ার কারণই বা কি? নাকি কাউন্সিলর পরিচরের বাইরে তার আর কোনো পরিচয় রয়েছে?

৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু ওয়ারি থানা আওয়ামী লীগের একজন ‘সম্মানীয় সদস্য। ঢাকা মহানগর আওয়ামী লীগের গত কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন তিনি। টিকাটুলির রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের অভিযোগে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। অবশ্য তিনি নিজে বরাবরই তা অস্বীকার করেছেন।
সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে নতুন করে তার নাম সামনে আসে। সিটি করপোরেশনের সভায় অনুপস্থিতির কারণে এ সপ্তাহের শুরুতে যে দক্ষিণ সিটির যে ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিস পাঠানো হয়েছে, তাদের মধ্যে মঞ্জু একজন।

গতকাল বুধবার বিকালে ওয়ারী থানায় এ কাউন্সিলরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতেই থেকে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার কার্যালয়ে আত্মগোপন করে আছেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার গ্রেফতারের পর র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল বলেন, কাউন্সিলর মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
১২ বার পঠিত হয়েছে