ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

চাহিদা কমায় ভারতে নিম্নমুখী জিরার বাজার

প্রতিনিধির নাম :

cumin seeds and wooden spoon as background

ভারতের বাজারে গতকাল মসলা পণ্য জিরার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। মূলত অভ্যন্তরীণ ও রফতানি চাহিদা কম থাকায় দেশটিতে জিরার বেচাকেনা কমেছে। এর জের ধরে ভারতের ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জে (এনসিডিএক্স) গতকাল জিরার দাম আগের দিনের তুলনায় কমেছে। একই সঙ্গে এদিন ভারতের বাজারে গম ও ছোলার দামও কমেছে। খবর ইকোনমিক টাইমস।

এনসিডিএক্সে এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি কুইন্টাল জিরা আগের দিনের তুলনায় ১৭৫ রুপি কমে বিক্রি হয় ১৯ হাজার ৭৫ রুপিতে, যা আগের দিনের তুলনায় দশমিক ৯১ শতাংশ কম। দিনশেষে নভেম্বরে সরবরাহের চুক্তিতে মোট ৬ হাজার ৪০২ লট জিরা বিক্রি হয়। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি কুইন্টাল জিরার দাম আগের দিনের তুলনায় ১৬০ রুপি কমেছে। এদিন এনসিডিএক্সে প্রতি কুইন্টাল জিরা বিক্রি হয় ১৯ হাজার ২৬০ রুপিতে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮২ শতাংশ কম। দিনশেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মোট ৫ হাজার ৮০৮ লট জিরা বিক্রি হয়েছে।

ভারতীয় ব্যবসায়ীরা জানান, দীপাবলি উত্সবের পর ভারতের অভ্যন্তরীণ বাজারে জিরার চাহিদা তুলনামূলক কমেছে। একই সঙ্গে এ সময় দেশটি থেকে পণ্যটির রফতানিও কমেছে। অভ্যন্তরীণ ও রফতানি চাহিদায় মন্দাভাব প্রভাব ফেলেছে জিরার বাজারে। বেচাকেনা কম হওয়ায় পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগামী দিনগুলোয় মসলা পণ্যটির অভ্যন্তরীণ চাহিদা কম থাকলেও রফতানি বাড়লে দাম বাড়বে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এদিকে গতকাল ভারতের বাজারে গমের দাম কমেছে। এনসিডিএক্সে এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি কুইন্টাল গম আগের দিনের তুলনায় ৪ রুপি কমে বিক্রি হয় ১ হাজার ৭৩০ রুপিতে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৩ শতাংশ কম। দিনশেষে নভেম্বরে সরবরাহের চুক্তিতে মোট ৮ হাজার ৪৫০ লট গম বিক্রি হয়। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি কুইন্টাল গমের দাম আগের দিনের তুলনায় ৩ রুপি কমেছে। এদিন এনসিডিএক্সে প্রতি কুইন্টাল গম বিক্রি হয় ১ হাজার ৭৪৭ রুপিতে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৭ শতাংশ কম। দিনশেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মোট ৪ হাজার ১৭০ লট গম বিক্রি হয়েছে।

এদিকে এনসিডিএক্সে এদিন নভেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি কুইন্টাল ছোলা আগের দিনের তুলনায় ১৪ রুপি কমে বিক্রি হয় ৫ হাজার ১২৪ রুপিতে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৭ শতাংশ কম। দিনশেষে নভেম্বরে সরবরাহের চুক্তিতে মোট ৩৫ হাজার ৬৭০ লট ছোলা বিক্রি হয়। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি কুইন্টাল ছোলার দাম আগের দিনের তুলনায় ২৪ রুপি কমেছে। এদিন এনসিডিএক্সে প্রতি কুইন্টাল ছোলা বিক্রি হয় ৪ হাজার ৯৮৪ রুপিতে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪৮ শতাংশ কম। দিনশেষে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মোট ২১ হাজার ৮৫০ লট ছোলা বিক্রি হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
২০ বার পঠিত হয়েছে