ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

চিলিকে হারিয়ে সেমির টিকিট পেল ব্রাজিল

প্রতিনিধির নাম :
স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষ চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেল নেইমাররা।  
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে বিরতি থেকে ফিরেই লিড নেয় তারা। ৪৬ মিনিটে গোল করে এগিয়ে নেন লুকাস টলেন্টিনো। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। তবে দ্বিতীয়ার্ধে গোলের ঠিক পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। বাকিটা সময় দশজনের দল নিয়েই খেলে তিতের দল।
এর আগে কোপা আমেরিকায় দুই দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ আসরে। গ্রুপপর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ব্রাজিল একই আসরের কোয়ার্টার ফাইনালে চিলিকে সেবার দিয়েছিল ৬-১ গোলের লজ্জা। এবারও প্রতিরোধ গড়তে পারেনি চিলি। চলতি আসরে হারের ব্যবধান কম হলেও সেলেসাওদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হলো তাদের। 
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
৩১ বার পঠিত হয়েছে