ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

চীনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছেন ট্রাম্প

প্রতিনিধির নাম :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কয়েকজন সাংবাদিককে আমেরিকা থেকে বহিষ্কার করতে পারেন। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার তিন সাংবাদিককে চীন সরকার বহিষ্কার করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা সংবাদিক বহিষ্কারের চিন্তা করছে ট্রাম্প প্রশাসন।

ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেল সোমবার এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে বেইজিং ওয়াল স্ট্রিটের যে সাংবাদিকদের বহিষ্কার করেছে সে ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উলাইয়োট জানান, ওয়াল স্ট্রিট জার্নালের তিনি সাংবাদিক বহিষ্কারের মাধ্যমে চীন আরো একবার গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানা থেকে বিশ্বের পাঠকদের বাধা দিল।

গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছিলেন, যেসব পত্র-পত্রিকা বর্ণবাদী বক্তব্য প্রচার করে তাদেরকে চীনের জনগণ স্বাগত জানায় না। এজন্য চীন সরকার আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কারের পদক্ষেপ নিয়েছে।

গেং শুয়াং জানিয়েছিলেন, চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বর্ণবাদী সম্পাদকীয় প্রকাশ করেছে। সূত্র: পার্স টুডে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে