ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

চেলসি’র কষ্টার্জিত জয়

প্রতিনিধির নাম :

নিউক্যাসেল ইউনাইটেডকে একমাত্র গোলে হারিয়ে প্রিমিয়র লিগে প্রথম চারে ঢুকে পড়ল চেলসি। সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় তুলে নিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসেলের বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে স্প্যানিশ লেফট-ব্যাক মার্কোস অ্যালোন্সোর চোখধাঁধানো গোল পুরো তিন পয়েন্ট এনে দিল ব্লুজ’দের।

প্রথমার্ধে ইংলিশ স্ট্রাইকার কালাম হাডসন ওদোইয়ের বাঁ-প্রান্তিক দৌড় নিউক্যাসেল রক্ষণকে কয়েকবার পরীক্ষার মধ্যে ফেললেও বিপদ কিছু ঘটেনি। ১৫ মিনিটে ওদোইয়ের সেন্টার থেকেই দিনের প্রথম ইতিবাচক সুযোগ তৈরি করে চেলসি। ইংলিশ স্ট্রাইকারের ঠিকানা লেখা সেন্টার থেকে ঠিকঠাক মাথায় বলে সংযোগ করতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। নইলে শুরুতেই এগিয়ে যেতে পারত ল্যাম্পার্ডের দল। এর ঠিক তিন মিনিট বাদে বক্সের মধ্যে ওদোইয়ের পাস থেকেই হাফ টার্নে গোল লক্ষ্য করে শট নেন ম্যাসন মাউন্ট। ইংলিশ মিডিওর গোলার মত শট এযাত্রায় রক্ষা পায় বিপক্ষ গোলরক্ষক ডুব্রাভকার দস্তানায়।
বাকি সময়টা নিউক্যাসেল রক্ষণে পায়ের ভিড় এড়িয়ে সেভাবে আক্রমণে হুল ফোটাতে পারেনি চেলসি। উল্টে বিরতির আগে চোট পাওয়া রস বার্কলেকে তুলে নিতে বাধ্য হন ল্যাম্পার্ড। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ান পুলিসিচ মাঠে নামার পর খেলায় গতি ফেরে চেলসির। যদিও কালাম ওদোইয়ের পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন এই মার্কিন ফুটবলার। এরই মাঝে উইলিয়ানের কর্নার থেকে টনি আব্রাহামের হেডও ক্রসবারে লেগে প্রতিহত হয়।

অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে ৭৩ মিনিটে চেলসির ত্রাতা হয়ে ওঠেন মার্কোস অ্যালোন্সো। বক্সের মধ্যে ওদোইয়ের থেকে বল পেয়ে কোনাকুনি শটে ডুব্রাভকাকে পরাস্ত করেন স্প্যানিশ লেফট ব্যাক। একমাত্র গোলে এগিয়ে থেকে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে চেলসি। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে ৩

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে