ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা খুন

প্রতিনিধির নাম :

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্যা এলাকায় শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে মোঃ শাকিল হোসেন (৫২) নামক এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা শাকিলের শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ গাছে ঝুলিয়ে রেখে গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা তাদের। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল খায়ের নামে একজনকে আটক করেছে পুলিশ।

মোঃ শাকিল হোসেন মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন বলেছেন, শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০ টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে কেন এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে চেয়ারম্যান কিছু বলতে পারেননি।

শাকিলের ছেলে মোঃ মিন্টু ও মোঃ এমদাদ জানিয়েছেন, তাদের জায়গা-জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলছে আজ শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট কমিটি এক সালিশী বৈঠকে বসার কথা ছিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
১১ বার পঠিত হয়েছে