ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

জামালপুরে চলন্ত ট্রেনে অনৈতিক কাজ, ছাত্রীসহ অধ্যক্ষ আটক

প্রতিনিধির নাম :

জামালপুরে চলন্ত ট্রেনের কেবিনে প্রাক্তণ ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রবিবার দুপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিন থেকে ওই ছাত্রীসহ তাকে আটক করা হয়।

আটক অধ্যক্ষ আব্দুস সালাম জামালপুর শহরের বেলটিয়া এলাকার বাসিন্দা। শহরের গেইটপাড় এলাকায় তার একটি মিষ্টির দোকানও রয়েছে।

রেলওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ‘খ’ নাম্বার কোচের ২ নম্বর কেবিন বুকিং করে অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী তার কলেজের প্রাক্তন ছাত্রীকে নিয়ে ভ্রমণ করছিলেন। ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর ওই তরুণীসহ ট্রেনের কেবিনটি ভেতর যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাহির থেকে ডাকাডাকির পরও দরজা না খুলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা।

জিআরপি পুলিশ ওই কেবিনে গিয়ে কলেজ অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরীসহ ওই তরুণীকে ‘আপত্তিকর অবস্থায়’ আটক করে। প্রথমে তাদের দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। পরে আন্তঃনগর তিস্তা ট্রেনেই জামালপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়।

এদিকে অধ্যক্ষের অনৈতিক কাজের ঘটনায় ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকরা প্রতিবাদ সভা ও নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুস সালামের দাবি, ঘটনাটি পুরোটাই সাজানো। তাকে ফাঁসানোর জন্য সুপূর্বপরিকল্পিতভাবে চক্রান্ত করে ফাঁসিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, ট্রেনে অনৈতিক কাজে লিপ্ত থেকে জনগণের মাঝে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
১০ বার পঠিত হয়েছে