ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ঝুঁকি সত্ত্বেও রাশিয়ায় ভাসমান পরমাণু চুল্লির যাত্রা

প্রতিনিধির নাম :

রাশিয়া বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক চুল্লির যাত্রা শুরু করতে যাচ্ছে। শুক্রবার আর্কটিক থেকে এই যাত্রা শুরু হবে। পরিবেশবিদরা এ অঞ্চলের চরম ঝুঁকির ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও মস্কো এটা শুরু করছে। খবর এএফপির।

পারমাণবিক জ্বালানি ভর্তি আকেদেমিক লোমোনোসোভ রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ার উদ্দেশে আর্কটিকের মুরমানস্ক বন্দর ছেড়ে যাবে। সেখানে পৌঁছাতে এটিকে ৫ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে হবে।

পরমাণু সংস্থার রোসাতম বলছে, চুল্লিটি হচ্ছে স্থলে নির্মিত একটি প্রচলিত কেন্দ্রের বিকল্প মাত্র। আর এটি সারা বছর বন্ধ রয়েছে। এ ধরনের চুল্লি অন্য দেশের কাছে রাশিয়া বিক্রয় করতে আগ্রহী।

২০০৬ সালে সেন্ট পিটার্সবার্গে ১৪৪ মিটার দীর্ঘ আকাদেমিক লোমোনোসোভের নির্মাণ কাজ শুরু করা হয়। চুল্লিটি সাইবেরিয়ার চুকোতকা অঞ্চলের পেভেক শহরে পৌঁছালে তা স্থানীয় একটি পারমাণবিক কেন্দ্র এবং একটি বন্ধ কয়লাভিত্তিক কেন্দ্রে প্রতিস্থাপন করা হবে। এ বছরের শেষ নাগাদ চুল্লিটি চালু করার কথা রয়েছে। বাসস

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
১০ বার পঠিত হয়েছে