ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টেকনাফে চোরাগুপ্তা হামলায় দিনমজুরকে হত্যা

প্রতিনিধির নাম :

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়ায় শিশুদের বিবাদের জের ধরে চোরাগুপ্তা হামলায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল করিম (৪০)। ২৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় হামলার শিকার হন তিনি।

হামলার পর আব্দুল করিমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, গত ২৭ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ী এলাকায় প্রতিবেশী মৃত হাসান আলীর পুত্র আব্দুল করিমের মেয়ে রিয়া মনি (৪) এবং ফোরকানের (২১) পুত্র সাইয়্যিদের (৪) ঝগড়া হয়। এর জের ধরে জেরধরে উভয় পিতার মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সূত্রপাত হয়। তা নিরসন হলে যে যার বাড়ি চলে যায়।

এদিকে আব্দুল করিম পুত্র রিয়াজকে নিয়ে বাড়ির মুরগীর ঘর মেরামতের সময় ফোরকান লোহার খুন্তি নিয়ে এসে মাথায় ২টি আঘাত এবং কানের পাশে আঘাত করে অজ্ঞান এবং রক্তাক্ত করে ফেলে চলে যায়। তাকে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় আব্দুল করিমকে চমেকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮আগস্ট (বুধবার) সকাল ৮টার দিকে আব্দুল করিম মারা যায় বলে নিহতের ভাই ছৈয়দ করিম নিশ্চিত করেন।

এই ঘটনার খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হয়েছে। এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আসামিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিহত ব্যক্তি ২ ছেলে ও ২ মেয়েসহ ৪ সন্তানের জনক ছিলেন। এই ব্যাপারে একটি দ্রুত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
৬ বার পঠিত হয়েছে