ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

ঠাকুরগাঁওয়ে এবার জনতার গণপিটুনি খেল পুলিশ!

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও সদর থানার এক কনেস্টবল ইয়াবা ট্যাবলেট ক্রয়ের সময় জনতার গণপিটুনি খেয়েছে। তার নাম মোশারফ হোসেন। জনতা এ সময় তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছেই সোপর্দ করেছে। রবিবার রাত ১১টায় ঠাকুরগাঁও সত্যপীর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান এ ঘটনায় অভিযুক্ত কনেস্টবল মোশারফকে ক্লোজড করে পুলিশ লাইনে দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ কনেস্টবল মোশারফ রাত ১০টায় শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এক ব্যক্তির কাছে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে যায়। সেখানে বাকবিতণ্ডা তৈরি হয়।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টা জানতে পারলে ওই পুলিশ সদস্যকে ধরে ফেলে। পুলিশ সদস্য তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনতা ধরে ফেলে বেধড়ক মারপিট করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে ওই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী জীবন জানায়, পুলিশ সদস্য মোশারফ প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে সত্যপীর ব্রিজ এলাকায় চাঁদাবাজিসহ সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো। অনেক সময় ইয়াবা ট্যাবলেট পকেটে ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য মোশারফের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। মাদকের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
৩ বার পঠিত হয়েছে