ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেঙ্গুতে ময়মনসিংহ ও খুলনায় দুইজনের প্রাণহানি

প্রতিনিধির নাম :

ময়মনসিংহ ও খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত আরো দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি: ত্রিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

হাফিজুল ঈদের আগে ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। মঙ্গলবার প্রচণ্ড জ্বর নিয়ে তাঁকে পুনরায় ময়মনসিংহ মেডিক্যালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার উন্নত সেবার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে ময়মনসিংহের ভালুকায় ভোর পৌনে চারটায় তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ১৯৬ জন রোগী চিকিত্সা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৪ জন। ডেঙ্গুজ্বরে পোশাককর্মী হাফিজুলসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা অফিস: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা বেগম (৫০) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। বুধবার ভোরে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা বেগম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে রোগে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিকস ও লিভাররোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় দুজন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
৯ বার পঠিত হয়েছে