ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ‘একমুখী হামলাকারী ড্রোন’ কেনার পরিকল্পনা নিউজিল্যান্ডের সামরিক বাহিনীর Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটিতে নামলেন ভারতের অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম :

ঢাকা: বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

মঙ্গলবার(৩ অক্টোবর) বেলা ৩টার দিকে ভারতের একটি বিশেষ বিমানে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান ভারতীয় অর্থমন্ত্রী। বিমানবাহিনীর ঘাঁটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশের অর্থমন্ত্রী।

বিমানবন্দর থেকে অরুণ জেটলিকে নিয়ে যাওয়া হয় সোনারগাঁও হোটেলে। এই সফরে তিনি সেখানেই থাকবেন। বিকাল সাড়ে ৫টায় হোটেলেই এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে ভারতের অর্থমন্ত্রীর।

ভারতের অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী-শিল্পপতিদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল এই সফরে অরুণ জেটলির সঙ্গে রয়েছে। এই সফরে তৃতীয় দফায় বাংলাদেশকে ভারতের ৪০০ কোটি ডলারের ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি হবে বলে সোমবার(২ অক্টোবর) ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুই অর্থমন্ত্রীর উপস্থিতিতে তৃতীয় দফার এই ঋণচুক্তি বাস্তবায়নে ‘ডলার লাইন অব ক্রেডিট’ চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তি হলে বাংলাদেশের অগ্রাধিকার পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন সম্ভব হবে।

দুই মন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার জন্য দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে ‘যৌথ ব্যাখ্যামূলক নোটও স্বাক্ষরিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারতের অর্থমন্ত্রী এই সফরে পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ’ বিষয়ে বক্তব্য দেবেন। এছাড়া দুই অর্থমন্ত্রী যৌথভাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ পরিচালনার নতুন সেবা এবং এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয়ের উদ্বোধন করবেন।

২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের জন্য সাড়ে চারশো কোটি ডলার ঋণের ঘোষণা দেয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
২১ বার পঠিত হয়েছে