ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ত্বকের যত্নে গ্লিসারিন

প্রতিনিধির নাম :

লাইফস্টাইল ডেস্ক : রুক্ষ ত্বকে আর্দ্রতা জোগাতে গ্লিসারিন দুর্দান্ত কাজ করে। মুহূর্তেই ত্বকের শুষ্কতা দূর করে এই উপাদান। এ কারণেই শীত আসলে গ্লিসারিনের ব্যবহার বেড়ে যায়। তবে ত্বকের যত্নে গ্লিসারিন কতটা উপকারী, তা হয়তো অনেকেরই অজানা। অনেকেরই ভুল ধারণা আছে, গ্লিসারিন ব্যবহারে ত্বক কালচে হয়ে যায় কিংবা আরও রুক্ষ হয়ে পড়ে! আসলে এ ধারণে ঠিক নয়। বরং গ্লিসারিন ব্যবহারের ফলে ত্বকে মেলে নানা উপকারিতা। শুধু শীতকালে খসখসে ত্বকে আর্দ্রতা ফেরায় না বরং অন্যান্য অনেক গুণ আছে। জেনে নিন গ্লিসারিনের নানা গুণ সম্পর্কে-

বলিরেখা দূর হয় : প্রতিদিন গ্লিসারিন ব্যবহারে ত্বকের আর্দ্র থাকে। ফলে ত্বক হয় উজ্জ্বল ও কোমল। ত্বক আর্দ্র থাকায় ত্বকে বলিরেখা কম পড়ে।

লোমকূপ বন্ধ হয় না : গ্লিসারিন তেলমুক্ত ও নন কমেডোজেনিক। তাই এটি কোনোভাবেই লোমকূপ বন্ধ করে না। তাই গ্লিসারিন ব্যবহার করলে ব্রণের সমস্যা অনেকটাই কমে।

কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই : গ্লিসারিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। নিশ্চিন্তে এটি ব্যবহার করা যায়। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন বা এফডিএ থেকেও গ্লিসারিনকে সেফ বা সুরক্ষিত আখ্যা দেওয়া হয়েছে।

ক্ষত বা ফুসকুড়ি সারায় : ত্বকের বিভিন্ন ক্ষত বা ফুসকুড়িও দ্রুত সারিয়ে তোলে গ্লিসারিন। ত্বকের উপর একটি সুরক্ষাকবচ তৈরি করে এটি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১০ বার পঠিত হয়েছে