ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দিনাজপুরকে মাদক মুক্ত করতে কারাবন্দিদের পুনর্বাসনে প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :

গত তিন মাসে দিনাজপুরে ৩৯১টি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২১টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ২২৮ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর মধ্যে ২২টি নিয়মিত মামলাসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯৯জন আসামির বিরুদ্ধে সাজা প্রাদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর আইন প্রয়োগের পাশাপাশি কারাবন্দিদেরও সচেতনতা বৃদ্ধিতে পুনর্বাসনে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
এছাড়াও জেলায় মাদকদ্রব্যের চাহিদা হ্রাসে গত তিনমাসে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সভাসহ শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সম্বলিত থ্রিডি স্কেল বিতরণ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকা যেমন বিভিন্ন অফিস, আদালত চত্বর, হোটেল-রেস্তোরা, ক্লাব ঘর, গ্রামপুলিশ কতৃক বিচার সালিশ চত্বর, বাসস্ট্যান্ড, রেলওয়ে প্লাটফর্ম, ধর্মীয় উপসনালায়, সিনেমা হল এবং বিনোদনমূলক বিভিন্ন পার্কের মূল ফটকে মাদকের কুফল সম্পর্কে মানবদেহের ক্ষতিকর প্রভাব সম্বলিত উন্নত পোস্টার সাঁটানো কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও মাদকবিরোধী ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের প্রধান রেলওয়ে স্টেশন ও অন্যান্য জায়গায় ডিজিটাল কি অক্স এর মাধ্যমে মাদকবিরোধী নাটক, গান এবং মাদকের ক্ষতিকর দিকগুলো প্রচার করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রাজিউর রহমান জানান, দিনাজপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে আইন প্রয়োগের পাশাপাশি আগস্ট ও সেপ্টেম্বর মাসে দিনাজপুর জেলা কারাগারে কারাবন্দিদের সচেতনা বৃদ্ধির জন্য মাদকবিরোধী মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। কারাবন্দিদের পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তর, দিনাজপুরের সহযোগিতায় মাদকসক্ত আসামিদের হাউসওয়ারিং ও ইলেকট্রিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যাতে এ সকল কাজে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে মাদকসক্ত আসামিরা সাজা গ্রহণের পর যেন স্বাভাবিক জীবনে ফিরে এসে এবং সমাজে তারা বিভিন্ন কর্ম জীবনে যোগদান করে সুন্দর ও স্বচ্ছ জীবন জীবিকা নির্বাহ করতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে