ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

দীপিকা-ক্যাটরিনার সঙ্গে কি চুক্তি করেছেন আলিয়া?

প্রতিনিধির নাম :

বিনোদন: অভিনয় দক্ষতার গুনে এরইমধ্যে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন আলিয়া ভাট। ছয় বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘টু স্টেট’, ‘হাইওয়ে’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র মতো ব্লকবাস্টার ছবি। সম্প্রতি অভিনয় জগতে পাঁচ বছর পূর্ণ করেছেন মহেশকন্যা। এ কারণে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। যেখানে ২৫ বছর বয়সী এই তারকা বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ছবিতে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আলিয়াকে প্রশ্ন করা হয় কোন কোন নায়িকার সঙ্গে অভিনয় করতে চান তিনি। জবাবে ‘টু স্টেট’খ্যাত এই তারকা বলেন, ‘ক্যাটরিনা আমার বন্ধু, তাই আমরা প্রায়ই ছবি করার ব্যাপারে কথা বলি। একই ব্যাপার দীপিকার ক্ষেত্রেও হয়। আমি ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে চুক্তি করেছি যে, আমরা একসঙ্গে ছবিতে কাজ করবো।’ আরিয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’তে কাজ করছেন আলিয়া ভাট। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রণবীর কাপুর।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
২১ বার পঠিত হয়েছে