ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

দুর্গাপুর উপজেলা তরুণ লীগের সভাপতি খুন

প্রতিনিধির নাম :

জেলার দুর্গাপুরে মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা তরুণ লীগের সভাপতি কাউসার তালুকদারকে (২১) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবু চানসহ ৫জনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাউসার তালুকদারের সঙ্গে বেশ কিছুদিন ধরে সুসং ডিগ্রি কলেজের ছাত্র মেহেদী হাসান সাহসের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুলিশ মোড়ে মেহেদী হাসান সাহসের নেতৃত্বে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা কাউসারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চন্ডিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাসান আবু চানসহ ৫জনকে আটক করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
১৭ বার পঠিত হয়েছে