ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

দৃষ্টিহীন ছাত্রীকে ৪ মাস লাগাতার ধর্ষণ ২ অন্ধ শিক্ষকের

প্রতিনিধির নাম :

এক দৃষ্টিহীন ছাত্রীকে চার মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে দুই অন্ধ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের রাজকোটের আম্বাজিতে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এর এক খবরে বলা হয়, নিযার্তিত ওই ছাত্রী গত দীপাবলির ছুটিতে স্কুল থেকে গুজরাটের পাটান জেলার রাধানপুর তালুকায় অবস্থিত তার বাড়িতে যান। এরপর ছুটি শেষ হলেও সে আর স্কুলে ফেরত যেতে চাইছিল না, এতেই তার পরিবারের সন্দেহ হয়। এ সময় তিনি তার ধর্ষণের শিকার হওয়ার ঘটনা তার পিসিকে খুলে বলেন। এরপর তার পরিবার অভিযুক্ত দুই অন্ধ শিক্ষক চমন ঠাকোর (৬২) ও জয়ন্তী ঠাকোরের (৩০)বিরুদ্ধে মামলা করেন।

তার আগে, নিজের এলাকায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার পর গান শেখার জন্য গত জুলাইতে বাড়ি থেকে দূরে আম্বাজির ওই স্কুলটিতে ভর্তি হন। সেখানে গান শেখানোর পাশাপাশি প্রতিবন্ধীদের কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়। সেখানে স্কুলের নিজস্ব হোস্টেলে থাকতো দৃষ্টিপ্রতিবন্ধী ওই শিক্ষার্থী।

গত ৪ নভেম্বর দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২ মাস আগে মিউজিক রুমে প্রথম মেয়েটিকে ধর্ষণ করে জয়ন্তী ঠাকোর। তিন দিন পর ওই একই ঘরে তাকে ফের ধর্ষণ করে চমন ঠাকোর। এরপর নবরাত্রির আগে ফের জয়ন্তী মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এভাবেই দিনের পর দিন তার ওপর অত্যাচার চলতে থাকে। এ নির্যাতন সহ্য করতে না পেরে স্কুলটির অন্য তিন শিক্ষককেও বিষয়টি জানিয়েছিল সে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
১১ বার পঠিত হয়েছে