ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নাজমুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর-১৩ র‌্যাব। সোমবার ভোর রাতে র‌্যাব-১৩ এর একটি দল জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাঘভান্ডার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পরে সোমবার সন্ধ্যায় তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর মোল্লাটারী গ্রামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে তার খালার বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাজমুল ও তার পরিবারের লোকজন ঘটনা ধামাচাপা দিতে আপসের নামে ওই শিক্ষার্থীর চিকিৎসা নিতে ও থানায় যেতে বাধা দেয়। এরপর গ্রামবাসীর সহায়তায় পুলিশকে খবর দিয়ে চিকিৎসা সেবা নেয় নির্যাতনের শিকার ওই কিশোরী। ঘটনার ৪৮ ঘণ্টা পর কিশোরীর খালা বাদী হয়ে অভিযুক্ত নাজমুল ইসলামসহ দুই জনের নাম উল্লেখ করে ফুলবাড়ী থানায় মামলা করেন। ঘটনার তিন দিন পর অভিযুক্ত নাজমুল র‌্যাব গ্রেফতার করলেও এখনো এক আসামি পলাতক রয়েছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার অভিযুক্ত নাজমুলকে ফুলবাড়ী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
৭ বার পঠিত হয়েছে