ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি

প্রতিনিধির নাম :

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কের সাহাপুকুর নামক স্থানে ডাম্পট্রাকের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাপাহার উপজেলার চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা আলভী রাব্বানী জিহান ও মাহিন আহমেদ সাগর। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মান্দা থানার ওসি মনছুর রহমান জানান, হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তারা রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্পট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জিহান ও সাগর।

মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
১৩ বার পঠিত হয়েছে