ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

নকল স্বর্ণের গহনায় বিয়ে করতে এসে গণপিটুনি খেয়ে ফিরে গেল বর

প্রতিনিধির নাম :

নারায়ণগঞ্জের বন্দরে দেড় লাখ টাকা যৌতুক নিয়ে নকল স্বর্ণের গহনা নিয়ে বিয়ে করতে এসে গণপিটুনি খেয়ে বাড়ি ফিরলেন বর মো. হৃদয় মিয়া (২০)। শুক্রবার রাতে বন্দরের নয়ামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

বিয়ে পণ্ড হয়ে যাওয়ার পর সালিশ বৈঠকে বর পক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেন গ্রাম্য মাতব্বররা।

কনে পক্ষের একজন জানান, বন্দর উপজেলার ধামগড় ইউপির নয়ামাটি গ্রামের আলম মিয়ার কন্যা ইতি আক্তারের (১৮) সঙ্গে মুছাপুর ইউপির তাজপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে হৃদয়ের ঘটকের মধ্যস্থতায় বিয়ে ঠিক হয়। বিয়েতে কন্যাকে ৪ ভরি স্বর্ণালঙ্কার দেয়ার চুক্তিতে বর পক্ষ দেড় লাখ টাকা যৌতুক হিসেবে গ্রহণ করেন। বিয়ের দিন ধার্য করা হয় শুক্রবার।

বিয়েতে বর পক্ষ লোকজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ে কাবিন করতে কাজী এসে উপস্থিত হন। এ সময়ে বিয়ে পড়ানোর আগমুহূর্তে স্বর্ণালংকার দেখতে চান কনের আত্মীয়-স্বজন। পূর্বের কথামতো ৪ ভরি স্বর্ণের গহনা বের করে দেন বরপক্ষের লোকজন। তবে গহনা নকল বলে ধারণা করেন কনেপক্ষ। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে স্বর্ণকারের কাছে স্বর্ণ পরীক্ষার জন্য নেয়া হয়। সবগুলো গহনা নকল এবং স্বর্ণের তৈরি না বলে জানিয়ে দেন স্বর্ণকার। পরে গ্রামবাসী ও কনেপক্ষ উত্তেজিত হয়ে উঠে বর এবং ঘটককে গণপিটুনি দেয়। এতে বিয়ে পণ্ড হয়ে যায়। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পরলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন।

স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসেন উভয় পক্ষের গ্রাম্য মাতব্বররা। সালিশ বৈঠকে কনেপক্ষের ক্ষতিপূরণ বাবদ বরপক্ষ আগামী ৪০ দিনের মধ্যে দুই লাখ টাকা প্রদান করবেন সিদ্ধান্ত হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
৫ বার পঠিত হয়েছে