1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

নতুন ঠিকানায় সৌম্য রুবেল আবু হায়দার মোসাদ্দেক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে বেলা ১২টায় শুরু হয় নিলাম। প্রথম কলেই দল পেয়েছেন সৌম্য সরকার, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

সৌম্যকে ভিড়িয়েছে রাজশাহী কিংস। গেল আসরে চিটাগাং ভাইকিংসের আইকন ছিলেন তিনি। এবার তাকে ছেড়ে দেয়ায় ডেরায় ভিড়িয়েছে বরেন্দ্রভূমির দলটি।রুবেল হোসেনকে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেন এ পেসার। বিপিএলের পঞ্চম আসরে ঢাকার হয়ে খেলেন মোসাদ্দেক হোসেন। এবার তাকে দলে টেনেছে চিটাগাং ভাইকিংস।

গত মৌসুমে রাজধানীর দলটিতেই ছিলেন আবু হায়দার রনি। তবে বর্তমান ফাইনালিস্টরা এবার তাকে ধরে রাখতে পারেনি। বাঁহাতি এ পেসারকে ডেরায় নোঙর করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে শিরোপা জেতা কুমিল্লার সদস্য ছিলেন রনি। সেই আসরে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। ফের ফিরে গেলেন পুরনো ঠিকানায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews