ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

নতুন মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে আসছে ফেসবুক

প্রতিনিধির নাম :

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে এবার নতুন কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম নিয়ে এসেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। নতুন এ সংস্করণে কনটেন্ট ক্রিয়েটররা একক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন ধরনের কনটেন্ট থেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। সম্প্রতি ফেসবুক তার নিউজ সেকশনে এ সংক্রান্ত তথ্য তুলে ধরে জানিয়েছে, নতুন এই সংস্করণে ইন-স্ট্রিম অ্যাডস, রিল অ্যাডস এবং পারফরম্যান্স বোনাসকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হয়েছে। এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা রিল, লং-ফরম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবেন। এটি কেবল রিল বা ছোট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ফটো এবং টেক্সট পোস্টও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও নতুন এই প্রোগ্রামে ‘পারফরম্যান্স বোনাস’ সিস্টেম চালু করা হয়েছে। এটি ক্রিয়েটরদের কাজের গুণগত মান ও দর্শকদের ওপর নির্ভর করে বোনাস দেবে। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের কাজের মান উন্নত করতে পারবে এবং যোগ্যতার মাধ্যমে আয় বাড়াতে পারবে। ফেসবুক এই নতুন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটরদের জন্য আয় করা আরও সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টুলস জড়ো করছে। নতুন ইন-স্ট্রিম অ্যাডস ক্রিয়েটরদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকে উপার্জন করতে সহায়তা করবে। অন্যদিকে, রিল অ্যাডস শুধু ছোট ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং অন্যান্য মিডিয়া পোস্টও এতে অন্তর্ভুক্ত হবে। তবে নতুন এই মনিটাইজেশন প্রোগ্রামটি উন্মুক্ত হবে ২০২৫ সালে। বর্তমানে এটি শুধু নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের বেটা ভার্সনে চালু করা হয়েছে। বেটা ভার্সনে ১ মিলিয়ন ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
৩৩ বার পঠিত হয়েছে