ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা

অনলাইন ডেস্ক

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করেছেন : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। জেলার নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বল্প আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তিনি সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন।  ময়মনসিংহের নান্দাইলে আয়োজিত এ কর্মসূচি তারই অংশ।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, নারী প্রধান পরিবারগুলোকে আর্থিকভাবে শক্তিশালী করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচি চালু করেছেন। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আজ নান্দাইলে ফ্যামিলি কার্ড চালু হলো। প্রতি মাসে এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। এ উদ্যোগ পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, এসব ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিশ্বাস,ধর্ম বা বর্ণ বিবেচনা করা হয়নি। সরকারের তরফ থেকে প্রথমে দেশের প্রতিটি ইউনিয়নের একটি ওয়ার্ড নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি)সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
৫৩ বার পঠিত হয়েছে