ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

নাসিরনগরে হল সুপার ও শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিধি : নাসিরনগরের দাঁতমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের হল সুপার ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দাঁতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের সহযোগিতায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও আহত হল সুপার জহিরুল ইসলাম জানান, বোর্ড নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের আসন বিন্যাস করার কথা। কিন্তু সে নিয়ম না মেনে বাংলা ১ম পত্র, ২য় পত্র ও ইংরেজি ১ম পত্রের পরীক্ষা নেয়া হয়। পরে আসন পুনর্বিন্যাসের অনিয়মটি হলের ভারপ্রাপ্ত কর্মকতার্র দৃষ্টিতে আসলে শনিবার বোর্ড কর্তৃক নিয়ম অনুযায়ী পুনরায় আসন বিন্যাস করা হয়। এই বিষয়টি জানতে পেরে দাঁতমন্ডল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শেখ তানভির মিয়াসহ ৬/৭ জন শনিবার রাত ৮টার সময় দাঁতমন্ডল গ্রামের দরজ মিয়ার বাড়িতে সুপার অবস্থান করা খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীসহ হল সুপার জহিরুল ইসলামের কক্ষে প্রবেশ করে আসন পরিবর্তনের বিষয়টি জানতে চায়।

তখন তিনি বলেন, পূর্বের আসন বিন্যাসে অনিয়ম হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে নতুন করে আসন বিন্যাস করা হয়েছে। এ কথা বলার সাথে সাথেই তানভিরসহ কয়েকজন যুবক তার ওপর হামলা করে এলোপাতাড়ি চড়-থাপ্পড় দিতে থাকেন। তার চিৎকারে পাশের রুমে থাকা শিক্ষার্থীরা এগিয়ে আসলে শিক্ষার্থীদের উপরও হামলা চালায়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, অনৈতিক সুবিধা না পেয়ে একজন শিক্ষকের ওপর হামলা চালানোর ঘটনা দুঃখজনক। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনার খুবই দুঃখজনক। আইন আইনের গতিতেই চলবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
১০ বার পঠিত হয়েছে