ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

নীলফামারীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২

প্রতিনিধির নাম :

নীলফামারীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ উপজেলার ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৫৭)। আহতদের বাড়িও একই গ্রামে হবে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী জানায়, জহুরুলের মেয়ে জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সকালে তারা একটি মাইক্রোবাসে করে চালকসহ ১২ মোকামতলায় যাচ্ছিলেন। পথে অবিলের বাজার এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল, তার বোন আনোয়ারা ও আরেকজনের মৃত্যু হয়। এসময় আহত হন মাইক্রোবাসচালকসহ আরও নয়জন।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
১০ বার পঠিত হয়েছে