ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ Logo নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার Logo আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল Logo ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ Logo মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিচ্ছে সরকার : আইনমন্ত্রী Logo মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : মির্জা ফখরুল

‘নেইমারের আচরণে কষ্ট পেয়েছি’

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে এখনও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। শেষ ষোলোতে যেতে হলে পরের ম্যাচে সার্বিয়াকে হারাতে হবে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটিকে। তবে এরই মধ্যে তিতের সুখের ঘরে ভাঙনের সুর শোনা যাচ্ছে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে নেইমার নাকি দলের অপর সিনিয়র সদস্য থিয়েগো সিলভাকে অপমান করেছেন। নেইমারের এহেন আচরণে বেশ কষ্ট পেয়েছেন সিলভা। ব্রাজিল ডিফেন্ডার দেশটির দৈনিক ‘গ্লোবো’কে এমন তথ্য জানিয়েছেন। কোস্টারিকার বিপক্ষে ঘাম ঝড়িয়েও গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের তখন ৮৩ মিনিট চলছে। গোলের জন্য হন্য হয়ে ছুটছেন নেইমার-কুতিনহোরা। এমন সময়, কোস্টারিকা খেলোয়ার পরিবর্তন করায় খেলা থামিয়ে দেন রেফারি। খেলা শুরু হলে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার জন্য কোস্টারিকার দিকেই বল এগিয়ে দেন সিলভা। ব্রাজিল ডিফেন্ডারের স্পোর্টসম্যান বজায় থাকলেও সেটা ভালো লাগেনি নেইমারের। সিলভাকে বেশ কড়া ভাষায় কথা শুনিয়ে দেন তিনি।

নেইমারের এমন আচরেণ বেশ বিস্মিত হয়ে পড়েন সিলভা। তিনি বলেন, ‘নেইমার আমার ছোট ভাইয়ের মতো। তাকে সব সময় আগলে রাখার চেষ্টা করি আমি। তবে ম্যাচে তার আচরণে খুবই অপমানিত হয়েছি।’ তবে এজন্য নেইমারকে খুব একটা দোষও দেননি তিনি। সিলভা বলেন, ‘তার উদ্দেশ্য খারাপ ছিল না। কোস্টারিকা তখন সময়ক্ষেপনের চেষ্টা করছিল। তবে অপমান করায় আমার খারাপ লেগেছে।’কোস্টারিকার বিপক্ষে গোল পাওয়ার পর আনন্দে কেঁদে ফেলেন নেইমার। এতো বড় তারকার অতি আবেগ অপ্রয়োজনীয় বলে মনে করেন সিলভা। তিনি বলেন, ‘নেইমার এখন অনেক বড় তারকা। তাকে তার আবেগের উপর আরও নিয়ন্ত্রণ করতে হবে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
৪৫ বার পঠিত হয়েছে