ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

নেইমারের সেঞ্চুরির ম্যাচে জিতল না কেউ

প্রতিনিধির নাম :

প্রীতি ম্যাচ হতে পারে কিন্তু আগ্রহের কমতি ছিল না এক ফোঁটা। সেনেগালের সঙ্গে ম্যাচ, জাতীয় দলের জার্সিতে নেইমারের ১০০তম ম্যাচ। সপ্তম ব্রাজিলিয়ান হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য জয়ের দেখা পাননি নেইমার। সিঙ্গাপুরে প্রথমার্ধের দুই গোল নিয়ে সন্তুষ্ট থেকেছে দুই দল। অনভ্যস্ত কন্ডিশনে ক্লান্ত দুই দলের খেলা শেষ হয়েছে ১-১ সমতায়। দুর্দান্ত ফর্ম নিয়ে এ ম্যাচ খেলতে এসেছিলেন নেইমার। পিএসজির হয়ে গত পাঁচ ম্যাচে চার গোল তাঁর। জাতীয় দলের হয়ে ৬১ গোল করা নেইমারের সুযোগ ছিল উপলক্ষটা রাঙানোর। কিন্তু বেশ কিছু সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। বরং শেষ দিকে লিভারপুলের সাদিও মানের শট পোস্টে না লাগলে আজ হার নিয়ে মাঠ ছাড়তে হতো নেইমার ও তাঁর দলকে। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন ব্রাজিল। ২০১৩ সালের পর এমনটি আর হয়নি। মাত্র ৯ মিনিটেই মানের ক্লাব সতীর্থ রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। পাল্টা হিসেবে প্রথমার্ধের শেষ দিকে মানে পেনাল্টি এনে দিয়েছেন সেনেগালকে। সেখান থেকে ফামারা দিয়েধিও দলকে সমতা এনে দিয়েছেন। ম্যাচের নবম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের থ্রু বল থেকে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দিয়েছেন। গোল শোধে মরিয়া সেনেগাল এরপর বারবার ত্রাস ছড়িয়েছে সাদিও মানের সুবাদে। ৪৫ মিনিটে তাঁকে আটকাতে গিয়েই ফাউল করেন মারকিনিয়স। সেখান থেকেই ম্যাচে সমতা এসেছে। এর আগেই অবশ্য ফিরমিনোর কাছ থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে দুই দলই প্রাণহীন ফুটবল খেলেছে। তবে ৮৫ মিনিটে মানের শট পোস্তে না লাগলে জয় নিয়ে ফিরতে পারত সেনেগাল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে