1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেটারদের দুর্বলতা স্পষ্ট। ফলে বড় শটে ভালো করতে পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যে আগস্ট মাসে ভিন্ন এক কোচকে নিয়োগ দিয়েছিল বিসিবি। বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিংয়ে বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। গেল আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি।

আজ বুধবার পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না। নেদারল্যান্ডস সিরিজ শেষ করেই ফিরে যাচ্ছেন উড। গত সোমবার সিলেটে বোর্ড মিটিং শেষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানালেন, উডের চুক্তির মেয়াদ আর বাড়ছে না। তিনি বলেন, ৩ সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, কয়েকটা দিনের জন্য। এবং এর মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনব বা তার মতো কাউকে আনব। বাংলাদেশে স্থায়ী চাকরি ছিল না উডের, তাই এখন তিনি অন্য কোথাও যোগ দেবেন। সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews