ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

পঞ্চগড়ে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭

প্রতিনিধির নাম :

পঞ্চগড় সদর উপজেলায় ইজিবাইকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুর ১টার দিকে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের ওপর হামলা করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় বাসের

ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী ঘটনাস্থলে ও হাসপাতালে ২ জন মারা যায়। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি কাজ করছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে