ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াবে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি রাশিয়ারও

প্রতিনিধির নাম :

রাশিয়া ও চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে পারে। এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়া ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি লঙ্ঘন করেছে। ফের এমন অভিযোগ করে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানালেন, লোকজনের চেতনা ফিরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করবে। যদিও রাশিয়ার তরফে এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

শীতল যুদ্ধকালীন সেই মার্কিন-রুশ চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে শুরু করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে রাশিয়া।

এর মধ্যে মস্কোতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়া পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করা রাষ্ট্রগুলোর জন্য ‘গুরুতর ধাক্কা’ হবে বলে বোল্টনকে সতর্ক করা হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, আইএনএফের বিষয়ে ‘পারস্পরিক’ ক্ষোভ নিরসনে ক্রেমলিন আমেরিকার সঙ্গে কাজ করতে ‘প্রস্তুত’ আছে। বোল্টনের সফর শুরুর সময়ই মস্কো সতর্ক করে দিয়ে বলেছে, পারমাণবিক শক্তির ভারসাম্য ধরে রাখতে তারাও পদক্ষেপ নিতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, “এই ইস্যুতে আমেরিকান পক্ষের ব্যাখ্যা শোনা দরকার আমাদের। চুক্তিটি পরিত্যাক্ত হলে নিজের নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হবে রাশিয়া।”

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
১২ বার পঠিত হয়েছে