1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

প্রথমবার একসঙ্গে বেবী-ইমরান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

১৯৭৬ সাল থেকে সঙ্গীত জগতে হাটাচলা কণ্ঠশিল্পী বেবী নাজনীনের। দীর্ঘ ৪২ বছরের ক্যারিয়ার তার। এই সময়ের মধ্যে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বেবী নাজনীনের সেই সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে গানপ্রেমী মানুষেরা তার নাম দিয়েছেন ‘বাংলার কালো কোকিল’

অন্যদিকে, এ প্রজন্মের কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। হালের কণ্ঠযোদ্ধাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি জনপ্রিয়। রীতিমতো এখনকার তরুণ প্রজন্মের ক্রেজ হয়ে উঠেছেন চ্যানেল আইয়ে প্রচারিত সেরা কণ্ঠ থেকে উঠে আসা এ সঙ্গীতশিল্পী।

সম্প্রতি দুই প্রজন্মের এই দুই তারকা কণ্ঠশিল্পী একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ভালোবাসা মরে না’ শিরোনামের একটি গানে। গানটি লিখেছেন ও সুর করেছেন দেশসেরা সঙ্গীত বিশারদ কবির বকুল। জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য যিনি নিযমিত গান লিখে থাকেন। এবার গান লিখলেন বেবী নাজনীন ও ইমরানের জন্য।

‘ভালোবাসা মরে না’ গানটি প্রসঙ্গে বহু সুপারহিট গানের স্রষ্টা ও সুরকার কবির বকুল বলেন, ‘গুনি শিল্পী বেবী নাজনীন ও ইমরানের গানের ভক্ত আমি। বিশেষ করে তাই তাদের জন্যই মিষ্টি প্রেমের এই গানটি লিখেছি ও সুর করেছি। আশা করি, দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

গানটির সঙ্গীতায়োজন করেছেন সাইদ সুজন। ১৪ জুন,  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যালেন থেকে এটি অবমুক্ত করা হবে বলে জানান সুরকার ও গীতিকার কবির বকুল। এর মাধ্যমে ‘ভালোবাসা মরে না’ হতে যাচ্ছে বেবী নাজনীন ও ইমরানের প্রথম দ্বৈত গান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews