ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

প্রাগের ফুটবলারদের সঙ্গে হাতও মেলাননি মেসিরা

প্রতিনিধির নাম :

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে সালভিয়া প্রাগের বিপক্ষে বড় জয়ই ধরে রেখেছিল বার্সেলোনা। মেসি-গ্রিজম্যানরা ঘরের মাঠে চেক-প্রাজতন্ত্রের ক্লাবটিকে পাত্তা দেবে না, এমনই ভাবা হয়েছিল। কিন্তু ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতের ম্যাচে গোল শূন্য সমতা করে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচ শেষে তাই বার্সার অনেক ফুটবলারই প্রাগের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে হাতই মেলাননি।

বার্সেলোনা ঘরের মাঠে সালভিয়া প্রাগের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে যায়। একবার মার্ক টের স্টেগানকে ফাঁকি দিয়ে বল জালেও জড়ায়। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত গোলবার সামলিয়ে বার্সেলোনাকে রুখে দিয়ে ম্যাচ সেরা হন সালভিয়া প্রাগের গোলরক্ষক অন্দ্রিজ কোলার। তবে ম্যাচ শেষে বার্সা ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন তিনি।

কলার বলেন, ‘ম্যাচ শেষে বার্সা গোলরক্ষক টের স্টেগান আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে ডেকে বলেন, অনেক দিন কোন গোলরক্ষকের থেকে এতো ভালো পারফরম্যান্স দেখিনি। গোলরক্ষক হিসেবে আপনার খেলা দেখে আমি খুবই আনন্দ পেয়েছি। ম্যাচ শেষে তার অপেক্ষা করা এবং আমার প্রশংসাকে পুরস্কার হিসেবে দেখছি আমি। কিন্তু তাদের অন্য ফুটবলাররা তেমন একটা ভালো ব্যবহার করেননি।’

তিনি বলেন, ‘মেসি এবং অন্য আরও কিছু ফুটবলার ম্যাচ শেষেই বেরিয়ে গিয়েছিলেন। এমনকি তারা আমাদের সঙ্গে হাতও মেলাননি। এটা আমাদের জন্য অনেক হতাশার। আমরা বড় বড় ওই তারকাদের সঙ্গে আলাপ করেত মুখিয়ে ছিলাম। তাদের সঙ্গে জার্সি বদল করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেননি।’

তবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে পেরে খুশি বলে জানান কলার। এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, ‘আমরা বার্সাকে পুরো ম্যাচ আটকে রাখতে সক্ষম হয়েছি। অনেকে ক্যাম্প ন্যুকে গোল ফ্যাক্টারি মনে করেন। তাদের বিপক্ষে এমন অসাধারণ এক ম্যাচ খেলতে পারা সত্যি অসাধারণ।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে