ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় চিকিৎসাধীন ২৮ ডেঙ্গু রোগী

প্রতিনিধির নাম :

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে এই হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

ডাক্তার আরিফুর রহমান জানান, গত তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। রোগীদের অধিকাংশই সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন।

বগুড়া শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. মো. মমতাজুর রহমান জানান, গত বছর তিনজন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এবার প্রতিটি ইউনিটে ৭ থেকে ৮জন করে রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুরজিৎ সরকার তিতাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা প্রদানে হাসপাতালে সকল প্রস্তুতি নেওয়া আছে। রোগ শনাক্তকরণের পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে হাসপাতালেই রোগ নির্ণয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আশঙ্কাজনক একজন রোগীকে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্য রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
৭ বার পঠিত হয়েছে