ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

বগুড়ায় পুরোনো জেএমবির উত্তরাঞ্চলীয় প্রধানসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম :

বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (পুরোনো জেএমবি) উত্তরাঞ্চলীয় প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্রসহ গ্রেনেড তৈরির বিপুল সরমঞ্জাদি উদ্ধার হয়েছে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকা থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার বেলা ১১টায় বগুড়ার পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

তিনি জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ডে জনৈক কনকের টেলিকম দোকানের সামনে বগুড়া-রংপুর মহাসড়কের পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখানে জঙ্গিরা গোপন বৈঠক করছিল। তাদের এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন পালিয়ে গেলেও ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের শরীর তল্লাশি করে তিন রাউন্ড গুলিসহ পিস্তল,দেশীয় অস্ত্র,বিস্ফোরক,গ্রেনেড তৈরির বিপুল সরমঞ্জাদি উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন,পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের দাওয়াতি বিভাগের প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল বিভাগের প্রধান নওগাঁ জেলার দায়িত্বশীল কর্মকর্তা মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোছাল (৪২), পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) এবং পুরাতন জেএমবির বগুড়া জেলার প্রধান মিজানুর রহমান (২৪)।

পুলিশ সুপার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নর জবাবে জানান, তাদের খারাপ কোন উদ্দেশ্য ছিল। সেজন্যই এই গোপন বৈঠক করছিল। রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে বিস্তারিত জানা যাবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আরিফুর রহমান মণ্ডল,ডিবি ইন্সপেক্টর আছলাম আলী উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
১৬ বার পঠিত হয়েছে