ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮ ডিসেম্বর

প্রতিনিধির নাম :

আগামী ৮ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সফল করতে আজ শুক্রবার বিকেলে বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ।

নগরীর বরিশাল ক্লাবের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, নিজামুল ইসলাম নিজাম ও সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এছাড়া মহানগরীর ৩০ ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকবৃন্দ, সদ্য সাবেক ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং দল সমর্থিক ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সভায় অংশগ্রহন করে নানা মতামত দেন।

সভায় জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভায়।

এছাড়া আগামী ২ ডিসম্বের পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে ওইদিন দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে বিশেষ বর্ধিত সভায় জানানো হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
১৫ বার পঠিত হয়েছে