ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বসুন্ধরা ফাউন্ডেশনের ৫৩তম সুদমুক্ত ঋণ বিতরণ

প্রতিনিধির নাম :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন গতকাল ৫৩তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মানুষের কল্যাণে যতগুলো প্রকল্প হাতে নিয়েছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে এই সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ। এই ঋণ শুধু মহিলাদের মধ্যে বিতরণ করা হয়, যা দিয়ে হাঁস-মুরগি, গরু-ছাগল ও শাক-সবজি চাষ করে তারা খুবই উপকার পাচ্ছেন। হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করায় বসুন্ধরা গ্রুপকে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়া। বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে আর বসুন্ধরা ফাউন্ডেশন কাজ করছে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করে। বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের মতো রত্নসন্তান বাঞ্ছারামপুরে জন্মগ্রহণ করেছেন বলেই হতদরিদ্ররা এই সুবিধা পাচ্ছেন।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মমিনুল হক অপু, বসুন্ধরা গ্রুপ বাঞ্ছারামপুর শাখার উপপ্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন প্রমুখ।

পরে ৪৯১ জন হতদরিদ্রের মধ্যে ৪৮ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে পুরনো ৪৬৯ ঋণগ্রহীতা ১০ হাজার করে এবং নতুন ২২ জন ৭ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। এই ঋণ গ্রহণের তিন মাস পর কিস্তি আদায় শুরু হয়। ২০০৫ সালে মূলধন ছিল ১ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা। ঘূর্ণায়মান পদ্ধতিতে বর্তমানে মূলধন দাঁড়িয়েছে ১৪ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকার বেশি। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত ৩২ পেশায় বিনিয়োগ করে ১৮ হাজার ৭২৬ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত লোককে স্বাবলম্বী করা হয়েছে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
২১ বার পঠিত হয়েছে