ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর Logo ইতালির রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে Logo বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর Logo বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী Logo জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo সাংবাদিক রাজু আহমেদ বিজেএসএস ঢাকা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য Logo সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম Logo আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার Logo নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী Logo লালমনিরহাটে মাদকসহ মোটরসাইকেল জব্দ বিজিবি’র

বাংলাদেশে ব্যবসায়ীদের লোভ বেশি: অর্থমন্ত্রী

প্রতিনিধির নাম :

বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ‘লোভী’ বলে সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ব্যবসায়ীরা কর দিতে চায় না। এটা বিশ্বে কোথাও নেই।

 রবিবার সচিবালয়ে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুহিত।

ব্যবসায়ীদের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চান না। তারা বিনা মাশুলে ব্যবসা করতে চান। এসব ব্যবসায়ীদের লোভ একটু বেশি। বিশ্বের কোথাও এমনটি নেই।’

রবিবার অর্থমন্ত্রণালয়ের সভা কক্ষে বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন ও বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অর্থমন্ত্রী।

চলতি অর্থবছর থেকেই সব পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে সংসদে আওয়ামী লীগের সদস্যদের সমালোচনা এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশের পর এই আইনের বাস্তবায়ন দুই বছর পিছিয়ে দেন অর্থমন্ত্রী।

সম্প্রতি ভ্যাট বিধিমালা সংশোধনের উদ্যোগে নিয়ে মতামত চাওয়া হয়েছে এফবিসিসিআইয়ের কাছে। কিন্তু তা নিয়ে ব্যবসায়ীরা যে খুশি নন।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলে, ‘দে (ব্যবসায়ীরা) ডোন্ট ওয়ান্ট টু পে, নিজের পকেট থেকে পয়সা পৃথিবীর কেউ দিতে চায় না। তবে আমাদের দেশ একটু বেশি, লোভটা অত্যন্ত বেশি।’

বৈঠকে মন্ত্রী জানান, আগামীতে যে ভ্যাট আইন বাস্তবায়ন হবে তাতে ভ্যাটের দুই রকম হার থাকবে।

মুহিত বলেন, ৫০ হাজার ইসিআর মেশিন আমদানি করা হচ্ছে। যেসব ব্যবসায়ীরা এসব মেশিন ব্যবহার করবে তাদের ভ্যাটের উপর ২ শতাংশ ছাড় দেয়া হবে। তিনি এনবিআরকে অনলাইনে ভ্যাট আদায়ে জোরদার করার তাগিদ দেন।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে মুহিত জানান, চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১১ থেকে ১২ শতাংশ কম। তবে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী ‍রাজস্ব আদায় হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার ৩৫ শতাংশ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। বলেন, তিনি আশা করছেন অর্থ বছর শেষে এটি ৯৩ শতাংশ হয়ে যাবে বলে আশাবাদী তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
২৬ বার পঠিত হয়েছে