ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

বিসিবির পরবর্তী সভায় লোকমানের বিষয়ে সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালানোর দায়ে সম্প্রতি নিজ বাসা থেকে অবৈধ মদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন লোকমান হোসেন। এর আগে ক্লাবে অভিযান চালিয়ে বেশ কিছু ক্যাসিনো সামগ্রী উদ্ধার করে পুলিশ। এ সময় ১২টি ওয়াকিটকি ও টাকা গণনাকারী মেশিনও জব্দ করে পুলিশ।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, এই ঘটনায় তিনি ‘হতবাক’ হয়েছেন। মোহামেডান ক্লাবে যে ক্যাসিনো বসানো হয়েছে সেটি একবারের জন্যও তাকে জানাননি লোকমান।

গত ৬ অক্টোবর অবৈধ মাদক রাখার দায়ে লোকমানকে জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, পরবর্তী বোর্ড সভায় লোকমানের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন,‘ আমাদের বোর্ড সভাপতি আগেই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে লোকমানকে শাস্তি পেতে হবে। আমরা এ বিষয়টির অপেক্ষায় রয়েছি। এরপরই তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। আমাদের পরবর্তী বোর্ড সভাতেই তার বিষয়ে আলোচনা করা হবে।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিষদ, বোর্ডের পরিচালক, বেতনভোগী কর্মচারী এবং খেলোয়াড়দেরকে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা ধরে রাখতে হবে। এ বিষয়ে একটি আচরণবিধিও রয়েছে। গঠনতন্ত্রের ২৫.১.২.৩ ধারায় বলা আছে কেউ যদি বোর্ডের ভাবমূর্তি ক্ষুন্ন করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার বোর্ডের রয়েছে।

এ জন্য বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করবে। এতে অপরাধ প্রমাণিত হলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার বোর্ডের রয়েছে। তবে শাস্তির বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপীলের সুযোগও থাকছে। তিনি কমিটির কাছে, বোর্ড পরিচালকদের কাছে এবং সর্বোপরি বোর্ডের বার্ষিক সাধারণ সভায়ও এ বিষয়ে আপীল করতে পারবেন। তবে সাধারণ সভায় নেয়া সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে। সাধারণ সভায় নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোথাও আপীল করার সুযোগ নেই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
৯ বার পঠিত হয়েছে