ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

বেরোবি ক্যাম্পাসে বর-কনের গায়ে হলুদ

প্রতিনিধির নাম :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বর-কনের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর-কনের পরিবারের কারো উদ্যোগে নয়, বরং পুরো আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয় তথা রংপুর জেলা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের। কেউবা ইচ্ছা প্রকাশ করে বলছেন, তারাও পরিবারের সাড়া পেলে গায়ে হলুদের আয়োজন করবেন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ব্যতিক্রমী গায়ে হলুদের আয়োজন করা হয়। এ সময় বরের সহপাঠীরা ছাড়াও বিভাগের সিনিয়র-জুনিয়রদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিয়ের বর রংপুরের বেরোবির লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম সজল, কনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা জ্যোতি। পারিবারিকভাবেই ঠিক হওয়া এই বিয়ের আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হবে আগামী ২২ ফেব্রুয়ারি, বরের গ্রামের বাড়ি মহানগড়ীর মাহিগঞ্জে।

বরের বন্ধু তরিকুল ইসলাম পিয়াস বলেন, আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গায়ে হলুদ হলেও আজই আমাদের ক্যাম্পাসে প্রথম কারো গায়ে হলুদ। আমরা বন্ধুরা মিলে বন্ধুর বিয়ের মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন করেছি। তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের জন্য সবার শুভ-কামনা।

ব্যতিক্রমী আই আয়োজনের কথা জানতে চাইলে বর সজল বলেন, অনেক আগে থেকেই আমার ইচ্ছে ছিল ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজন করার। বন্ধুরা আমার জন্য যে আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন সবাই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
২২ বার পঠিত হয়েছে