ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

বেহাল ১৬ কিলোমিটার দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিনিধির নাম :

এলজিইডি‘র আওতাধীন রাজশাহীর গোদাগাড়ী-কাকনহাট আঞ্চলিক মহাসড়ক সংস্কারের অভাবে বেহাল। উপজেলার সাধুর মোড় থেকে কাকনহাট পর্যন্ত মহাসড়কটির বিভিন্ন অংশে অসংখ্য ছোটো-বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পথচারীসহ পরিবহন যাত্রীরা প্রতিনিয়ত সড়কে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ সড়কে চলাচলরত যানবাহনগুলোও ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনা। ভাঙাচোরা সড়কের কারণে যেমন বাড়তি সময় অপচয় হচ্ছে, তেমনি ভাড়াও বেশি দিতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, খানাখন্দের সৃষ্টি হয়ে গোদাগাড়ী কাকনহাট আঞ্চলিক মহাসড়কের ১৬ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য ও দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। বাসচালক সজীব আলী জানান, দীর্ঘদিন ধরে এ মহাসড়কে গাড়ি চালিয়ে আসছি। কিন্তু সড়কটি ভাঙা হওয়ার কারণে বাস চলাচল কমে গেছে। গোদাগাড়ী-কাকনহাট আঞ্চলিক মহাসড়কে খানাখন্দের কারণে প্রতিনিয়ত গাড়ির যত্রাংশ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ বলেন, উপজেলার সাধুর মোড় থেকে কাকনহাট পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কটি খুবই খারাপ অবস্থায় থাকায় জনদুর্ভোগ বেড়েছে। দরপত্র হয়ে থাকলেও উচ্চ আদালতে মামলা বিচারধীন থাকার কারণে এ সড়কের সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না। উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি হয়ে গেলে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে