ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘ ১৭ মাস পর ব্রাজিল ফুটবল দলে ফিরলেন নেইমার।
বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেইমারকে নিয়েই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুতে চোট পান নেইমার। এরপর এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান এই ফরোয়ার্ড।
২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে (পিএসজি) সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সৌদিতে দলের হয়ে সাত ম্যাচ খেলে ৩টি গোল করেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে ১২ ম্যাচ শেষে পাঁচ জয়, ৪ হার ও তিন ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবলে টেবিলের পঞ্চম স্থানে আছে ব্রাজিল। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্র’তে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে
আর্জেন্টিনা। টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে।
আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল।
২৩ সদস্যের ব্রাজিল দল :
গোলরক্ষক : আলিসন, বেন্টো, এডারসন
ডিফেন্ডার: দানিলো, গুইলারমে আরানা, গাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, ওয়েসলি, ভ্যান্ডারসন, লিও ওরটিজ, মুরিলো।
মিডফিল্ডার : গারসন, ম্যাথেয়াস কুনহা , আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, নেইমার, জোয়েলিন্টন।
ফরোয়ার্ড : এস্তেভাও, হোয়াও পেড্রো, রাফিনহা, রড্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়াস জুনিয়র।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
২৩ বার পঠিত হয়েছে