ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ভুয়া সাংবাদিক আটক

প্রতিনিধির নাম :

মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য ৫০ হাজার টাকা চুক্তিতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ধরা পড়েছেন আট ভুুয়া সাংবাদিক।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। রাতে তাদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকরা বিভিন্ন টলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেন বলে জানিয়েছে র‌্যাব। আটকরা হলেন, ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকার সরকার মো: হোসেনের ছেলে সরকার শিপলু (৩৬) ও দারুস সালাম এলাকার মো: কালামের ছেলে মেহেদী হাসান (২৫), শরীয়তপুর জেলার সদর উপজেলার টুমচর গ্রামের ইদ্রিস সর্দারের ছেলে কাউসার ইসলাম সানী (২৬), খুলনা সদর উপজেলার শেখপাড়া এলাকার সেলিম খানের ছেলে তানজির খান রনি (৩৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের আবু জাফরের ছেলে আহসান উদ্দিন (৩৪) ও বাউফল উপজেলার কেশবপুর এলাকার শাহ আলমের ছেলে মো: আহসান (৩১), কুমিল্লার মেঘনা উপজেলার আল-আমিনের মেয়ে আয়েশা আক্তার (২১) এবং ময়মনসিংহের জেলার গফরগাঁও উপজেলার তালতলা মোল্লাপাড়া এলাকার ছাত্তার শিকদারের ছেলে রুবেল শিকদার (২৫)। র‌্যাব জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকায় এক ব্যক্তি আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আটক প্রতারকরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ওই ব্যক্তির বোনকে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে বলেন। সেই মানববন্ধনের সংবাদ সংগ্রহ করার জন্য ৫০ হাজার টাকায় চুক্তি করেন তারা। চুক্তি অনুযায়ী দুই দফায় অগ্রীম হিসেবে তারা ২০ হাজার টাকা নেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ওই নারী তার ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে প্রতারকরা আসার পর স্থানীয়দের সন্দেহ হলে তাদের একজনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব বিষয়টি জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে প্রতারক দলের সাত সদস্যকে আটক করে। র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, প্রতারক চক্রটি বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারণা করে আসছিলেন। তাদের কাছ থেকে বাংলা টিভির ভুয়া পরিচয়পত্র ও ‘সময়ের অপরাধ চক্র’ নামের একটি পত্রিকার কয়েকটি পরিচয়পত্র, ভিডিও ক্যামেরা ও লোগো জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
৪ বার পঠিত হয়েছে