ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ভাঙ্গায় এক মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৬

প্রতিনিধির নাম :

গত এক মাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এছাড়া প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা করতে ভিড় করছেন রোগীরা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান মিয়া বলেন, ডেঙ্গু এখন মানুষের মনে আতঙ্কে রূপ নিয়েছে। জ্বর হলেই তারা ডেঙ্গু পরীক্ষা করতে আসছেন। গত এক মাসে ভাঙ্গা উপজেলায় ৮৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রায় ৩০০ রোগী ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে ৩৭ জনকে ডেঙ্গুতে আক্রান্ত রোগী হিসেবে সনাক্ত করা হয়।

তিনি আরো জানান, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বেশির ভাগই তাদের স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজসহ ঢাকায় নিয়ে যাচ্ছে। হাসপাতালের পক্ষ হতে প্রতিনিয়ত লিফলেট বিতরণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সমগ্র উপজেলায় কার্যক্রম অব্যাহত আছে। তবে এসব রোগীদের বেশির ভাগই ঢাকায় অবস্থান করতেন বলে জানা গেছে। ডেঙ্গু হলে আতঙ্কের কিছু নেই বলে জানান ডাক্তার খালেদুর রহমান মিয়া।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
২৪ বার পঠিত হয়েছে