ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ভারতের বিরুদ্ধে ট্রাম্পের ‘অভিযোগ’

প্রতিনিধির নাম :

ভারতের বিরুদ্ধে একধরণের অভিযোগ জাহির করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মঙ্গলবার মার্কিন এই প্রেসিডেন্ট তার অভিযোগ জানান।

বাণিজ্য সম্পর্ক নিয়ে ট্রাম্প বলেন, আমরা ভারতের থেকে খুব ভাল কিছু পাইনি।

এছাড়া আসন্ন সফর ভারতের বড়সড় কোনও চুক্তিতে যেতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, পরবর্তী সময়ে জন্য ভারতের সঙ্গে ‘বড় চুক্তি’ করতে আগ্রহী আমেরিকা তবে তা আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা সম্ভব হবে কিনা তা তিনি ‘জানেন না’।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ের জন্যে তুলে রাখতে।

চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কিনা তা আমি জানি না। এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনও চুক্তি হবে।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার, যিনি ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার মূল মধ্যস্থতাকারী, তিনি সম্ভবত ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না।

তবে মার্কিন কর্মকর্তারা তার আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
১৪ বার পঠিত হয়েছে