ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার Logo রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর Logo হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা Logo জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

ভারত বধের মন্ত্র খুঁজে পেলো নিউজিল্যান্ড

প্রতিনিধির নাম :

অবশেষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ভারতের পাহাড়-সম রান টপকে জয় খুঁজে পেলো কিউরা। দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন রস টেইলর।

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে টস হেরে সফরকারি ভারতকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। ভারতের শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের অসাধারণ ইনিংসের সুবাদে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩৪৮ রান। এমন পাহাড় সমান রান তাড়া করতে নেমে মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস দেখে শুনে ব্যাট করতে থাকেন। দলীয় ৮৫ রানের মাথায় ব্যক্তিগত ৩২ রান করে মার্টিন গাপটিল শার্দুল ঠাকুরের শিকার হয়ে সাজঘরে ফেরেন। টম ব্লান্ডেলও মাত্র ৯ রানেই আউট হন। রস টেইলরকে সাথে নিয়ে সাবলীল ভাবেই ব্যাট করতে থাকেন নিকোলাস। এই জুটি থেকে আসে ৬২ রান।

৭৮ রানে নিকোলাস কোহলির রান আউটের ফাঁদে পড়ে সাজ ঘরে ফিরলেও টেইলর দলকে এক অনবদ্য ইনিংস উপহার দেন। ৮৪ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের স্বাদ এনে দেন। ৪ ছক্কা ও ১০ চারে সাজানো ছিল তার এই ইনিংস। মাঝে টম ল্যাথাম খেলেন ৪৮ বলে ৬৯ রানের ইনিংস। ভারতের হয়ে বল হাতে কুলদেব যাদব দুটি এবং শার্দুল ঠাকুর ও মোহাম্মদ শামী নেন একটি করে উইকেট।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের পৃথীব শ ও মায়াঙ্ক আগারওয়ালের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ৫০ রানে। কোহলিও ৬৩ বলে ৫১ রানের এক ধীর গতির ইনিংস খেলেন। তবে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের দুর্দান্ত ইনিংসের সুবাদে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩৪৭ রানের। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সাউদি নেন দুটি উইকেট। ৮ ফেব্রুয়ারি অকল্যান্ডে অনুষ্ঠিত হতে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে