ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা

ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :

কুড়িগ্রাম প্রতিনিধি: সোমবার (২০ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামে যৌথ উদ্যোগে ভুরুঙ্গামারীতে অবস্থিত ৩টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় উক্ত আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ভুরুঙ্গামারীর আইকুমারী ভাতিতে অবস্থিত মেসার্স টি এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা, পাইকেরছড়ায় অবস্থিত মেসার্স মুন ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লক্ষ এবং গছিডাঙ্গায় অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা অর্থাৎ সর্বমোট ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাহমিদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
৮ বার পঠিত হয়েছে