ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

ভেনিজুয়েলায় দুই দিনের সহিংস বিক্ষোভে নিহত ১৩

প্রতিনিধির নাম :

ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী সহিংস বিক্ষোভে গত দুই দিনে দেশটিতে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার কারাকাস ভিত্তিক ডানপন্থী সংগঠন ভেনিজুয়েলান অবজারভেটরি অব সোশাল কনফ্লিক্ট এ কথা জানিয়েছে।

সংগঠনটি জানায়, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের অধিকাংশই গুলিতে মারা গেছেন। এছাড়া ব্রাজিল সীমান্তবর্তী রাজ্য বলিভারে লুটপাটের খবরও পাওয়া গেছে।

সোমবার কারাকাসের একটি কমান্ড পোস্টে মাদুরো বিরাধীদের সঙ্গে ২৭ জন সৈন্যের এই সংঘর্ষ শুরু হয়। এরপরই বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে ‘সবাইকে রাস্তায় নামার আহ্বান জানায়।’

কিন্তু মঙ্গলবার রাতে কারাকাস ও বলিভারে সহিংসতার তীব্রতা শুরু হয় এবং ভেনিজুয়েলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ সহিংসতা বুধবারও চলতে থাকে। বিরোধীরা দিনভর মাদুরো বিরোধী বিক্ষোভ করেন।

বলিভারের সান ফেলিক্সে বিক্ষোভকারীরা ভেনিজুয়েলার সাবেক প্রেসিডন্ট হুগো শ্যাভেজের একটি মূর্তিতে অগ্নিসংযোগ করে।বুধবার কারাকাসের পূর্বাঞ্চলে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো মিছিল সমাবেশের ডাক দেন। মাদুরোকে অপসারণের অংশ হিসেবে তিনি নিজেকে ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন।

কারাকাসের পার্শ্ববর্তী খনিজ সমৃদ্ধ এলাকা আলতামিরায় কতিপয় যুবক রাস্তা অবরোধ করলে অস্থিরতা শুরু হয়। সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে।রাজধানী কারাকাস ছাড়াও তাচিরা, বারিনাস, পর্তুগুয়েসা, আমাজনাস ও বলিভার রাজ্যের নিহতের খবর পাওয়া গেছে। খবর এএফপির।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
১৭ বার পঠিত হয়েছে