1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে পাকিস্তান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

পাকিস্তানের নিজস্ব কোন রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। তবে এবার মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

ফাওয়াদ চৌধুরী জানান, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করবে বিমান বাহিনী। তারা ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণ কেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চীনের কাছ থেকে প্রযুক্তিও নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে মহাকাশযান উৎক্ষেপণ করে দেবে চীন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews