ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

মহারাষ্ট্রে বন্যায় ১৬ জনের মৃত্যু, ঘরছাড়া লক্ষাধিক মানুষ

প্রতিনিধির নাম :

টানা বৃষ্টিতে ভারতের বাণিজ্যনগরীসহ ভাসছে প্রায় গোটা মহারাষ্ট্র। প্রবল বৃষ্টির ফলে রাজ্যের অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক জায়গা থেকে আসতে শুরু করেছে মৃত্যুর সংবাদ।

এখন পর্যন্ত রাজ্যে প্রায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পুণেতে ৪ জন, সাতারায় ৯ জন, কোলাপুরে ২ জন ও সাংগিলে ২ জনের মৃত্যুর হয়েছে। প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ ঘরছাড়া। সোলাপুর, সাংগিল, কোলাপুর ও পুণে থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে বলে ডিভিশনাল কমিশনার দীপক মহাশেখর জানিয়েছেন।

বৃষ্টির জন্য কোলাপুর জেলায় সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। পুণে জেলার তিনটি তহসিল ও সাংগিল জেলার চারটি তহসিলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বর্ষণেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাংগিল জেলায় এ বছর রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ প্রায় ২১৩ শতাংশ। সাতারা ও পুণেতে বৃষ্টি হয়েছে প্রায় ১৭৩ শতাংশ। এছাড়া কোলাপুরে ১১৬ শতাংশ ও সোলাপুরে ৭৮ শতাংশ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে, বরং বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ফলে বন্য পরিস্থিতি উন্নতির কোনও সম্ভাবনা মূহূর্তে নেই। এছাড়া প্রবল বৃষ্টির ফলে বাঁধও পরিপূর্ণ হয়ে উঠেছে।

দীপক মহাশেখর জানিয়েছেন, পুণের বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ২ লক্ষ ৫৭ হাজার লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই।

যদিও সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য তৈরি প্রশাসন। উদ্ধারকাজের জন্য বিভিন্ন জায়গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের থেকে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এছাড়া সেনা, নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীও নিয়োগ করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
২১ বার পঠিত হয়েছে